চট্টগ্রামে করোনা আক্রান্ত পুলিশ সদস্য আইসোলেশনে

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:১৪

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে গত দুই দিনে করোনা ভাইরাসে শনাক্ত ছয় জনের মধ্যে এক জন পুলিশ সদস্যও (৫৫) রয়েছেন। ফলে নগরীর দামপাড়া পুলিশ লাইনের একটি ব্যারাক লকডাউন করা হয়েছে। ঐ ব্যারাকে বসবাসরত ২০০ পুলিশ সদস্যসহ মোট ২২৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার চট্টগ্রাম মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) আবুবকর সিদ্দিক বলেন, আক্রান্ত পুলিশ সদস্যকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার চিকিত্সা চলছে। গত রবিবার চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডিতে) করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় যে ছয় জনের সংক্রমণ শনাক্ত হয়েছে সিএমপির পুলিশ সদস্য তাদেরই এক জন।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ