ভয় নয়, সতর্কতা জরুরি

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:৩৮

বিশ্ব এক ভয়াবহ সংকটের মুখোমুখি। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সৃষ্ট করোনা ভাইরাস বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রকে গ্রাস করেছে। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র যেমন ইতালি, স্পেন, ফ্রান্স এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চীনকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড ১৯-কে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস করোনা ভাইরাসের ফলে সৃষ্ট এই সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড়ো সংকট বলে অভিহিত করেছেন। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। তবে এমন সংকটময় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য ব্যক্তি তথা সামগ্রিক সচেতনতা খুব বেশি প্রয়োজন। আমাদের সচেতন থাকতে হবে, আশেপাশের সবাইকে সতর্ক করতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমস্ত নির্দেশনা মেনে চলতে হবে। আর এই মহামারি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে। আমরা এই বৈশ্বিক সংকট থেকে পরিত্রাণ পাব ইনশাআল্ল­াহ।

মো. নাহিদ হাসান

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস এবং সাংস্কৃতিক বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া