পুলিশকে লাল তীরের পিপিই বিতরণ

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২২:১৩

গাজীপুর প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে লাল তীর সিড লিমিটেডের পক্ষ থেকে গাজীপুর মহানগরী পুলিশকে উন্নত মানের পিপিই বিতরণ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক তাজওয়ার এম আউয়াল। সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানায়  লাল তীর সিড লিমিটেডের পক্ষ থেকে পিপিই হস্তান্তর করা হয়। বাসন থানার ওসি অপারেশন নন্দ লাল পিপিইগুলো গ্রহণ করেন। এ সময় লাল তীর সিড লিমিটেডের অফিসার মনজুর মোর্শেদ ও আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসন এলাকায় লাল তীর সিড লিমিটেড প্রজেক্ট প্রতিষ্ঠিত।