পহেলা বৈশাখ ঘিরে মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা বেড়ে যায়। তাই তো বছর জুড়ে সুশান্ত কুমার পাল ও তার পরিবারের সদস্যরা মাটির এসব সামগ্রী তৈরি করেছেন। রং দিয়ে নানা রকম নকশা করা তৈজসপত্র বিক্রি করে ভালো আয়ের স্বপ্নও দেখেছেন। কিন্তু এ বছর করোনার প্রাদুর্ভাবে পহেলা বৈশাখ উত্সব স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন সুশান্ত কুমার পালের মতো অসংখ্য মৃিশল্পী। ছবিটি গতকাল রাজশাহীর পবা উপজেলার বসন্তপুর গ্রামের—আজাহার উদ্দিন