এত কিছুর পরেও গাইবান্ধায় কেউ সামাজিক দূরত্ব মানছে না। জেলা ও উপজেলা সদর এবং গ্রামাঞ্চলে রাস্তার মোড়ে মোড়ে, হাটবাজারে ও চায়ের স্টলে গাদাগাদি হয়ে আড্ডা দিচ্ছে মানুষ। ফাঁকা জায়গায় কাছাকাছি বসে তাস ও লুডু খেলছে তারা। এমনকি ব্যাংকগুলোতে টাকা উত্তোলন করতে এসে গাদাগাদি হয়ে দাঁড়িয়ে কার আগে কে টাকা উত্তোলন করতে পারে সেই প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। ফলে জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মহামারির আশঙ্কা দেখা দিয়েছে।
অথচ গত ২২ মার্চ এই জেলায় প্রথম দুই জন আমেরিকা প্রবাসীর ‘করোনা ভাইরাস পজিটিভ’ শনাক্ত হয়েছে। পরে ঐ দুই জনের সংস্পর্শে আসা আরো তিন জনের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। এ কারণে সরকারি হিসাবে দেশের পাঁচটি হটস্পটের একটি চিহ্নিত হয়েছে গাইবান্ধা।
