ডিএমপিতে ১৪ সহকারী পুলিশ কমিশনার বদলি

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০০:৩৫

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে—বুনিয়াদী প্রশিক্ষণ থেকে আসা ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদকে সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ), মোহাম্মদ খলিলুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর), হুমায়ুন কবিরকে সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক-তেজগাঁও শিল্পাঞ্চল জোন), মধুসূদন দাসকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ), ইত্তেখায়রুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মিরপুর), জ্যোর্তিময় সাহাকে সহকারী পুলিশ কমিশনার (পিওএম-উত্তর), শাকিলা ইয়াসমিন সূচনাকে সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন) এবং সুরঞ্জনা সাহাকে সহকারী পুলিশ কমিশনার (এস্টেট) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন), মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পশ্চিম), এম রাকিবুল হাসান ভূঁঞাকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন), রাজন কুমার সাহাকে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি), তানভীর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস্) এবং আশফাক আহমেদকে সহকারী পুলিশ কমিশনার (পিএসঅ্যান্ডআইআই) হিসেবে বদলি করা হয়েছে।