শার্শায় স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০২:১১

‘মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য’ আর্ত মানবতার সেবাই এগিয়ে এলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটি স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন কবীর। তার আর্থিক সহায়তায় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার ১১টি ইউনিয়নে করোনার কারণে অসহায় কর্মহীন ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।

সোমবার(১৩এপ্রিল) সকালে বেনাপোল বড় আঁচড়া গ্রামে বিএনপি নেতা আবু তাহের ভারতের বাগান বাড়ী থেকে এ খাদ্য বিতরণের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত, পুটখালী ইউনিয়ন বি এনপির  সাধারণ সম্পাদক আব্দুল কাদের খাঁন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন মুকুল, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর সিদ্দিকী, বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু,  ওলিয়ার রহমান,  মেম্বর মতিয়ার রহমান, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাবেক ছাত্রদল নেতা সেলিম হোসেন আশাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন কবীরের আর্থিক সহায়তায় শার্শা উপজেলায় করোনার কারণে অসহায় কর্মহীন ৫ হাজার পরিবারের মধ্যে  পর্যায় ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, সোমবার বাগআঁচড়া, কায়বা ও গোগা এ তিন ইউনিয়নে খাদ্য বিতরণ করার জন্য ইউনিয়ন বিএনপির দায়িত্বশীলদের হাতে তা তুলে দিয়েছেন শার্শা ও বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ। নিয়ম মেনেই বাড়ি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

এ সময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু এই উপজেলার বিত্তবানদেরকে করোনার কারণে কর্মহীন ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার  আহবান জানান।

ইত্তেফাক/এমআর