নারায়ণগঞ্জ ঘুরে গেলেন সেনাপ্রধান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:১৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফতুল্লায় নিয়োজিত সেনা সদস্যদের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আসেন সেনাপ্রধান লে. জে. আজিজ আহমেদ। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সেনাপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রাব্বি মিয়া ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম, বিপিএম (বার)।

এসময় আরও উপস্থিত ছিলেন- জিওসি নবম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মো. আকবর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকীসহ অন্যান্য আর্মি অফিসারগণ। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।