মানিকগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সুজনের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:১৭

মানিকগঞ্জ: অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যথাযথ ভূমিকা পালনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা কমিটি। সেই সঙ্গে সরকার, রাজনৈতিক দল, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সমর্থকদের প্রতিও একই আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং পদযাত্রা করে সংগঠনটি এ আহ্বান জানায়। এসময় উপস্থিত ছিলেন, সুজনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি তাজরানা ইসলাম টুলু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, সদস্য  মোজাম্মিল হোসেন হাবিবুল্লাহ, গিয়াসউদ্দিন আহমেদ নান্নু, আশুতোষ রায় প্রমুখ                 —ইত্তেফাক