গাজীপুরের কাপাসিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনা ভাইরাস বা কোভিড ১৯ শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হলেন ১৮ জন।
মঙ্গলবার দুপুরে অনলাইন প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নতুন করে যে ২০৯ জনের করোনা আক্রান্তের খবর দিয়েছেন তাদের মধ্যে কাপাসিয়ার ৯ জন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, গত ২৪ ঘণ্টায় কাপাসিয়া উপজেলায় নতুন করে আরো ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের ছোয়া এগ্রো প্রোডাক্ট লিমিটেড কারখানায় কর্মরত শ্রমিক রয়েছে ৭ জন। এ নিয়ে উক্ত কারখানার মোট ১৪ জন শ্রমিকের শরীরে করোনা ভাইরাস বা কোভিড ১৯ শনাক্ত হয়েছে।
আরো পড়ুন : ত্রিশালে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
তিনি আরো জানান, কাপাসিয়া উপজেলা ছোয়া এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ৭ শ্রমিক ছাড়াও আক্রান্ত অপর দুজন হলেন, পূর্বে আক্রান্ত দুই জনের পরিবারের সদস্য, যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। এরা হলেন কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। অপরজন ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের বাসিন্দা গাজীপুর সিভিল সার্জন অফিসে নিরাপত্তারক্ষীর চাচা। গত শনিবার সন্ধ্যায় তাদের বাড়িসহ আশপাশের কয়েক বাড়ি লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
