করোনার সংক্রমন রোধে এবার ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসক। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ সংক্রান্ত গণনোটিশ জারি করেন। এ নিয়ে বিকাল থেকে নগরীতে মাইকিং করা হচ্ছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তঃজেলা ও আন্তঃউপজেলার সকল যানবাহন, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা চিকিৎসা, ঔষধের দোকান, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে।
আরো পড়ুন : কাপাসিয়ায় আরো ৯ জন করোনা আক্রান্ত
ময়মনসিংহ জেলা এখন পর্যন্ত দুই চিকিৎসকসহ ৬ রোগী শনাক্ত হওয়ায় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪নং ওয়ার্ড লকডাউন ঘোষণাসহ সদর উপজেলায় আরো এক করোনা রোগী সনাক্তা হওয়ায় জেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে।
