হোয়াটসঅ্যাপে নববর্ষের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৯:০৪

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল মঙ্গলবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে সাবধানে, সতর্ক, সচেতন ও সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করার পরামর্শ দেন।

ইত্তেফাক/এমআর