নরসিংদীতে ৫০ হাজার পরিবার পাবে খাদ্য সামগ্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২১:২৬

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটি ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। ফলে কর্মজীবীরা হয়ে পড়েছেন কর্মহীন। তাই এ কর্মহীনতা যেন তাদেরকে ফেলে দিয়েছে কঠিন সংকটে। এমন সংকটাপন্ন অবস্থায় যেন কেউ খাদ্য সংকটে না ভুগে তা নিশ্চিত করতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু।

চলমান সংকটে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু।

আরও পড়ুনঃ করোনায় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের চাকরিজীবীরা?

জানা যায়, প্রাথমিকভাবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নরসিংদীতে কর্মহীন হয়ে পড়া ৬০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। তবে ঘোষণাকৃত ৫০ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেয়া চলমান থাকবে এবং তা ধাপে ধাপে বিতরণ করা হবে।

প্রথম ধাপ হিসেবে ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যঃ চাল, ডাল, তেল, পেয়াজ, সাবান এবং মাস্ক সহ অন্যান্য জিনিসপত্র প্রস্তুত করা হয়েছে। খাদ্য সামগ্রী একত্রিত করা ও সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়াসহ সার্বিক দায়িত্বে কাজ করছে নরসিংদী জেলা ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন।

ইত্তেফাক/এমএএম