ধাঁধা

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২২:৫২

১.  অসম্ভব দেইখ্যা এলাম ময়নামতির চরে

     বাইন্ধ্যা রাখলে উড়ে পাখি, ছাইড়্যা দিলেই মরে।

                   

২.  চীন থেকে এলো ভূত চেনা বড় দায়,

     যারে পায় কাছে এসে, তারে ধরে খায়।

     পাখা নাই সব দেশে চলে উড়ে উড়ে

     দূর করি মানুষেরা থেকে দূরে দূরে।

                   

৩.  এক গাছে বারো ফল পাশাপাশি থাকে,

     বারো ডালে থাকলেও এক হয়ে পাকে।

                   

৪.  বাতাসের আগে থাকে, আকাশে তো নাই

     ভাবনার মাঝখানে তারে খুঁজে পাই;

     কল্পনা ছেড়ে যদি বাস্তবে যাও

     আগে পাছে তাকালেই তার দেখা পাও।

                   

রচনা :বেণীমাধব সরকার