র্যাবের নতুন ডিজির দায়িত্ব গ্রহণ
ইত্তেফাক রিপোর্ট
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গতকাল বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তাকে ব্যাজ পরানো হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দায়িত্ব নিয়েছেন র্যাবের নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল সকালে র্যাব সদর দফতরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শককে ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন ড. বেনজীর।
