নিম্ন আয়ের মানুষের মধ্যে মোহাম্মদ নাসিমের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:২৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের কারণে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলেল সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। মঙ্গলবার পহেলা বৈশাখের দিন রাজধানীর সোবহানবাগ এলাকায় মোহাম্মদ নাসিমের পক্ষ থেকে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবান।

এদিকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ নাসিম। গতকাল এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।