নরসিংদী প্রতিনিধি
রায়পুরা উপজেলার উত্তর মীর্জানগর ইউনিয়নের খানাবাড়ি এলাকা থেকে বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমিদ আহমেদ (১৯) ওরফে কমল। খানাবাড়ি-টেকপাড়া সড়কে একটি কালভার্ট ব্রিজের রেলিংয়ের সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় ফাঁস ছিল তার। রায়পুরা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
