শাটডাউনের জন্য ট্রাম্পকে দায়ী করছেন অধিকাংশ মার্কিনী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:৩৯

যুক্তরাষ্ট্রে শাটডাউনের জন্য কংগ্রেসের ডেমোক্র্যাটদের চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন অধিকাংশ মার্কিনী। বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস এর জরিপে এই তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশ করা হয়। সাতদিন ধরে দেশটিতে সরকারের আংশিক অচলাবস্থা চলছে। এখনো সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। গত ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চালিত জরিপে দেখা যায়, ৪৭ ভাগ তরুণ মনে করেন, শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী। ৩৩ ভাগ তরুণ ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। মাত্র সাত ভাগ দায়ী করেছেন কংগ্রেসের রিপাবলিকানদের।