ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে গভীর নলকূপের শেয়ার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শহিদুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, নিহত শহিদুলের লাশ উদ্ধার করা হয়েছে। দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
