মাগুরা প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরা যাবার পথে মঙ্গলবার মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় ৫৫ জন ইটভাটা শ্রমিককে আটক করেছে মাগুরা প্রশাসন। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে এই আশ্বাসে তাদের পুলিশ প্রহরায় সাতক্ষীরা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আটকের সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সিভিল সার্জন, সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিল।
