ট্যুর ডি ফ্রান্স পিছিয়ে আগসে

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৪৩

সাইক্লিংয়ের সবচাইতে বড়ো আসর ট্যুর ডি ফ্রান্স শুরু হবে চলতি বছরের ২৯ আগস্ট। শেষ হবে আগামী ২০ সেপ্টেম্বর। করোনা ভাইরাসের কারণে এর আগে আসরটি স্থগিত করা হয়েছিল।

পূর্বসূচি অনুযায়ী এটা ১৪ আগস্ট শুরু হয়ে ৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ফ্রান্স সরকার করোনা ভাইরাসের কারণে মধ্য জুলাই পর্যন্ত বড়ো আকারের জনসমাগম নিষিদ্ধ করায় আসরটি আরো পেছায়। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ‘বড়ো আসর, যেসবে অনেক দর্শকসমাগম হওয়ার সুযোগ আছে, সেগুলো মধ্য জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।’