হালুম, টুকটুকি, ইকরি কিংবা শিকু। আমাদের দেশের শিশুদের কাছে নামগুলো অতি পরিচিত এবং একইসঙ্গে অতি প্রিয়। বলা হচ্ছে জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুরের কথা। দেশের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে সিসিমপুর নামে যে টেলিভিশন অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে তা ১৫ পেরিয়ে পা রাখলো ১৬তম বছরে। সিসিমপুর সম্প্রচারের ১৫ বছরপূর্তি এবং ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের প্রথম পর্বটি, যা প্রচারিত হয়েছিল ২০০৫ সালের ১৫ এপ্রিল, সেটি আবার প্রচারিত হয়েছে সিসিমপুর ইউটিউব চ্যানেলে গতকাল সকাল ১০টা ৩০ মিনিটে এবং বিটিভিতে প্রচার হবে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে।
