সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্ব্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:৫০

সিদ্ধিরগঞ্জে মুক্তা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্ব্বা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মুক্তা আক্তারের স্বামীকে আসামি করে মামলা করেছেন নিহতের মা। মুক্তা কুমিল্লার মুরাদনগর এলাকার কাউছার আহম্মেদ পলাশের স্ত্রী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী। তারা স্থানীয় বাড়িওয়ালা আব্দুল হাকিমের ভাড়াটিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালের দিকে তাদের বন্ধ ঘরের জানালা দিয়ে প্রতিবেশীরা খাটের উপর রক্তাক্ত মুক্তা আক্তারকে পড়ে থাকতে দেখে। পরে তারা সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।