হাসপাতালে করোনা রোগীর সেবায় নিয়োজিত গর্ভবতী এক নার্স। এমন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় সন্তান প্রসব করে মৃত্যু বরণ করেন ওই নার্স।
করোনায় আক্রান্ত ওই মা সন্তান প্রসব করলেও সুস্থ রয়েছেন সেই নবজাতক। ঘটনাটি যুক্তরাজ্যের বলে খবরে জানিয়েছে বিবিসি। গত ৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার দুইদিন আগে আগইয়াপংয়ের দেহে করোনাভাইরোস শনাক্ত হয়।
বিবিসি’র প্রেতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী মেরি আগইয়েইওয়া আগইয়াপং যুক্তরাজ্যের লিউটন অ্যান্ড ডানস্টেবল বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে কাজ করছিলেন। গত রবিবার সেখানেই মারা যান তিনি। কিন্তু মারা যাবার পূর্বে সফলভাবে সুস্থ এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
হাসপাতালের একজন মুখপাত্র, ওই নার্সের সন্তান 'খুবই ভাল আছে' বলে জানালেও বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। নার্স মেরি আগইয়াপংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার স্বামী বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: ভিডিও কনফারেন্সের জন্য ‘জুম’ নিরাপদ নয়: ভারত
মারা যাওয়া নার্সের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে তার সহকর্মীরা তহবিল তৈরি করেছেন। মেরি আগইয়াপং তারা সারাজীবন নার্স হিসেবে উৎসর্গ করেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন তার সাবেক এক সহকর্মী।
ইত্তেফাক/আরআই
