এসবিএল সুমনের নতুন উদ্যোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৩১

৫ এপ্রিল ২০১২ থেকে যাত্রা শুরু করে এসবিএল মিউজিক প্রডাকশন। সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে একের পর এক সাফল্যের পালক ছুঁয়েছে। কণ্ঠশিল্পী সুমন এরই ভেতরে তার প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য পেয়েছে একাধিক স্বীকৃতি। সুমন বলেন, ‘আমার কাছে মানুষের পাশে দাঁড়ানোটাই একটা জীবনের প্রধান ধর্ম। তাই আমি আমার এসবিএল গ্রুপটির মধ্য দিয়ে মানবতা ছড়াতে চাই সর্বোত্র। এরই ভেতরে বেশকিছু জনসচেতনতামূলক গানের কাজ করেছি। শুধু গান নয়, মানুষের দ্বারে দ্বারে যেকোনো সঙ্কটের ভেতরে তাদের পাশে থাকার চেষ্টা রয়েছে আমাদের।’

এরই ভেতরে চ্যানেল এসবিএল নামে একটি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করেছেন সুমন। তার ব্যানারে নিয়মিত তরুণদের শিল্পচর্চার কাজে সাপোর্ট দিয়ে যাবে এই প্রতিষ্ঠান বলে জানান সুমন।