এই সময়ের ছড়া

চাল চোর! চাল চোর!

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৩৬

জানি না তো হালচাল

ঘোলাটে বা লাল চাল

সরু নাকি মোটা চাল

ভাঙা নাকি গোটা চাল

দামি নাকি সস্তা

ঠোঙ্গা না বস্তা

 

এই চাল গরিবের

কোত্থেকে করি বের

এই চাল ত্রাণেরই

নয় হাত-টানেরই

নেতা-পাতিনেতারাই

চাল চুরি করছে

গরিবের হক মেরে

নিজ গোলা ভরছে।

 

মহামারির একালে

কী কীর্তি দেখালে—

তাদেরকে ধরো না!

এরাই তো করোনা!

 

করোনা তো থাকবে না

এরা তবু থাকবে

মানুষের জীবনে

দুর্গতি ডাকবে।

 

করোনার সাথে সাথে

এইসব মাল-চোর

নিঃশেষ হয়ে যাক

চাল চোর! চাল চোর!