মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারকে (স্যাকমো) বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে বাড়ির মালিক। উপজেলার পৌর এলাকার বানিকুঞ্জ এলাকার এক বাড়ির মালিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) ইমরোল হাসান অভিযোগ করে বলেন, তিনি বানিকুঞ্জ এলাকায় কুয়েত প্রবাসী মিন্টু নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। কদিন থেকে বাড়ির মালিকের স্ত্রী তাকে কোনো কারণ ছাড়াই বাড়ি ছেড়ে দিতে বলছেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসার মালিককে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন আচরণ করবেন না বলে বাসার মালিকের স্ত্রী কথা দিয়েছেন।
