ঝিনাইদহে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৪২

ঝিনাইদহে মাটি কাটার কাজ করতে গিয়ে চাপা পড়ে শাকিল আহমেদ (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শাকিল সদর উপজেলার গোবরাপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডুর গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।