করোনা শনাক্তে কুষ্টিয়ায় পিসিআর টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৪৪

করোনা ভাইরাস শনাক্তে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ল্যাবরেটরি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় এমপি মাহবুব-উল আলম হানিফ।

হাসপাতালের এনাটমি বিভাগে স্থাপন করা হয় পিসিআর মেশিনসহ টেস্টিং ল্যাবরেটরি। পাশাপাশি এক্সপার্ট টিমের তত্ত্বাবধানে এ হাসপাতালের চিকিত্সক ও টেকনিশিয়ানসহ আট জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়। চিকিত্সকরা করোনা সন্দেহে যাদের স্যাম্পল পাঠাবেন শুধুমাত্র তাদেরই পরীক্ষা হবে বিনামূল্যে। পিসিআর মেশিনে প্রতিদিন একসঙ্গে ৯০টি নমুনা পরীক্ষা করা যাবে। এতে চার ঘণ্টায় মিলবে পরীক্ষার ফলাফল।