এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২১:৫৮

 সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করায় মঙ্গলবার প্রতিবাদ সভা হয়েছে। সভায় কলেজটির অধ্যক্ষ অপসারণের দাবি জানানো হয়। বোগলা এলাকাবাসীর উদ্যোগে বোগলা মধ্যবাজারে মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সদ্য নির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু, কুয়েত প্রবাসী আব্দুর রাজ্জাক, গোলাম কিবরিয়া কবির মাস্টার প্রমুখ। এ সময় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।