১৭ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৮ ও ৯। শুভ বার: শনি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অসুস্থ পিতার চিকিত্সার ব্যাপারে গুরুত্ব দিন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিবাদ এড়িয়ে চলুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ নিজের অনুকূলে নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলার উদ্ভব হতে পারে। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুরা মাথাচাড়া দিতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। কালক্ষেপণ না করে চিকিত্সকের পরামর্শ নিন। আবেগ সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পথ চলাচলে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সংগীতশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। কারো সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলায় জড়ানো ঠিক হবে না। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
