শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিত্সাসামগ্রী দিল নৌবাহিনী

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:২২

করোনা মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন চিকিত্সা ও নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপকস) সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট এ সকল সামগ্রী হস্তান্তর করেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিত্সাসেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার এবং নার্সদের জন্য ৭০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১ হাজার ৪০০ পিস মাস্ক, ৮০০ সেট গ্লাভস, ৪০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১০ পিস আইআর থার্মোমিটার, ১ হাজার পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়।