মিশরে গিজা পিরামিডের অদূরে একটি পর্যটন বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে ৩ জন ভিয়েতনামের বাসিন্দা। অন্য একজন মিশরের টুরিস্ট গাইড।
প্রসিকিউটর জেনারেল নাবিল সাদেক শুক্রবার রাতে বলেন, গিজা পিরামিডের কাছে এই হামলা চালানো হয়। এতে ১০ জন গুরুতর আহত হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, একটি বাসে করে ১৪ জন পর্যটক ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় রস্তার ধারে থাকা জঙ্গিরা পর্যটকদের সেই বাসটিকে লক্ষ্য করে হামলা চালায়।
আরো পড়ুন: মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধের হুমকি
মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হাফেজ এই হামলাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন।
এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ইত্তেফাক/এসআর

