পিছু হটলেন এরদোগান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৩

অবশেষে সিরিয়া থেকে একপ্রকার পিছু হটলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়েব এরদোগান। তিনি বলেছেন, কুর্দি জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর ও ফোরাত নদীর পূর্ব উপকূল থেকে সরে গেলে সিরিয়ায় তুরস্ক কোনো অভিযান পরিচালনা করবে না।   

শুক্রবার আঙ্কারায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, 'মানবিজ শহর সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। এছাড়া সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তুরস্কের পূর্ণ সম্মান আছে।' 

সিরিয়ার সেনাবাহিনী সেদেশের উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহর পুনরুদ্ধার করার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এ বক্তব্য দিলেন। এছাড়া সিরিয়ার সেনাবাহিনী শুক্রবারই মানবিজ শহরে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করেছে।

আরো পড়ুন: পিরামিডের সামনে বিস্ফোরণে নিহত ৪ 

তবে এরআগে এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানের হুমকি দেন। তিনি মানবিজ শহর ও ফোরাত নদীর পূর্ব উপকুলে ওই অভিযান চালানোর একপ্রকার আভাস দিয়েছিলেন। তথ্যসূত্র: মিডলইস্ট।    

ইত্তেফাক/এসআর