রাজধানীতে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৪৭

রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কলেজগেটে মিরপুর সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কনভয় দুর্ঘটনায় এক জন সেনাসদস্য নিহত ও ২১ জন সেনাসদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকালে সাভার সেনানিবাস হতে সেনাবাহিনীর কনভয়ের একটি তিন টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট উলটো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনায় প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। ট্রাকে গমনকারী অবশিষ্ট ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিত্সাধীন রয়েছেন।