বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ডা. মঈন উদ্দিন

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৪৯

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নাদামপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত হলেন করোনায় মারা যাওয়া প্রথম চিকিত্সক ডা. মঈন উদ্দিন। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুসরণ করে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ক্রিকেটার মাশরাফিসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। ডা. মঈন উদ্দিন ছিলেন সিলেটে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ টিমের সদস্য এবং সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।