বিনোদন ডেস্ক
বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের নতুন সিনেমা ‘মিসেস সিরিয়াল কিলার’ মুক্তি পাবে নেটেফ্লিক্সে। সম্প্রতি এই সিনেমার ট্রেলর প্রকাশ পেয়েছে।
ট্রেলারে জ্যাকুলিনকে অনেক মানসিক ব্যাধিগ্রস্থ খুনির অবতারে দেখা গেছে। কাহিনিতে জ্যাকুলিনের স্বামী হিসেবে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। ধারাবাহিক হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ অফিসার মোহিত রাইনা। কিন্তু স্বামীকে বাঁচাতে ও তাকে নির্দোষ প্রমাণ করতে এক ভয়ঙ্কর পথ বেছে নেন জ্যাকুলিন। পুলিশকে বোকা বানাতে তিনি নিজেই হয়ে ওঠেন ধরা ছোঁয়ার বাইরে থাকা ‘মিসেস সিরিয়াল কিলার’। ‘জান-ই-মান’ খ্যাত পরিচালক শিরিষ কুন্দরের এই সিনেমাটি প্রযোজনা করেছেন ফারাহ খান। চলতি বছরের ১ মে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। ২০২০ সালে নেটফ্লিক্সের ৫ম ইন্ডিয়ান অরিজিনাল হচ্ছে ‘মিসেস সিরিয়াল কিলার’।
উল্লেখ্য, এ বছরে অ্যান্থলজি ‘গোস্ট স্টোরিস’, ড্যান্স ড্রামা ‘ইয়ে ব্যালেট’, কলেজ ড্রামা ‘গিল্টি’ ও রম কম ‘মাসকা’ মুক্তি পায় নেটফ্লিক্সে।
