রমেকে চিকিৎসাধীন রোগীর করোনা শনাক্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:২৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর পরই দুই চিকিৎসক ও চার স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন হাসপাতলের পরিচালক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাবলীগ জামায়াত ফেরত ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়। 

রমেক অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, ওই ব্যক্তির বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। তিনি কয়েকদিন আগে ঢাকায় তাবলীগ জামায়ত থেকে বাড়িতে ফিরে অসুস্থ্য হয়ে পড়েন। তিনদিন যাবত তিনি রংপুর রমেক হাসপাতালের আইসোলেশন চিকিৎসাধীন ছিলেন। এই প্রথম রমেকে চিকিৎসাধীন কোনো রোগীর করোনা শনাক্ত হলো। 

ইত্তেফাক/এসি