ক্যারির আপত্তি

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০২

ফাঁকা গ্যালারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে মত দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, ‘ভালো হত যদি এখনই কোনো সূচি ঘোষণা করা যেত। কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা জানি না কবে স্বাভাবিক জীবনযাপন করতে পারব। বিশ্বকাপ হবে কি হবে না তা এখনো নিশ্চিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লোজডোরে হতেও পারে। তবে তিন মাস পিছিয়ে দিয়ে দর্শকদের জন্য গেট ওপেন করে দিলেই ভালো। আমি বিশ্বাস করি, যারা আমার ওপরে আছে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। ক্রিকেট খেলোয়াড় এবং ক্রিকেটপ্রেমী হিসেবে আমি এ খেলাটাকে খুব ভালোবাসি। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। বিশ্বকাপেও করতে চাই। বলার অপেক্ষা রাখে না, যদি ফাঁকা গ্যালারিতে খেলি তাহলে অদ্ভুত অনুভূতি হবে। ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিয়ে বুঝেছি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা আসে এবং তাদের উন্মাদনা দেখলে দারুণ অনুভব হয়। এটা বলে বোঝানো সম্ভব নয়।’