সবাই নারায়ণগঞ্জ ফেরত
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে এক দিনেই পাঁচ জনের করোনা পজিটিভ সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমিতরা সবাই নারায়ণগঞ্জ ফেরত এবং পোশাক কারখানার কর্মী বলে জানা গেছে। এদের মধ্যে এক নারী (২৪) রাজশাহীর মোহনপুরের হলিদাগাছির বসিন্দা। বাকি চার জন পুরুষের মধ্যে পাবনা ও বগুড়ার এক জন করে এবং জয়পুরহাটের দুই জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রামেক পিসিআর ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। উল্লেখ্য, এ নিয়ে রামেক ল্যাবে ৯ জনের করোনা শনাক্ত হলো। এই ল্যাবে বৃহস্পতিবার পর্যন্ত ৭৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
