চীন ও রাশিয়ার করোনা পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন দেশ দুইটির প্রেসিডেন্ট। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেশ দুইটি করোনা মহামারিতে সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
এদিন চীনের সংবাদ সংস্থা জিনহুয়ার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। খবরে বলা হয়, দুই দেশের প্রেসিডেন্ট আলোচনার শুরুতে মহামারীটির রাজনীতিকরণকে প্রত্যাখ্যান করেন। যা প্রথম চীনের উহান শহরে উদিত হয়েছিল।
আলোচনায় শি বলেছেন, রাশিয়া পুতিনের দক্ষ নেতৃত্বে করোনার মহামারি মোকাবিলায় এবং করোনার বিস্তার রোধে সফল হয়ে উঠবে।
আরও পড়ুন: চড়া দাম মাস্কের কাপড়ে, ৪২ ব্যবসায়ী গ্রেফতার
খবরে উঠে আসে, সাম্প্রতিক দিনগুলিতে জানা গেছে যে বেশ কিছু চীনা নাগরিক রাশিয়ান সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরে এসেছিল। আর পরবর্তীতে ওই চীনা নাগরিকদের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল।
ইত্তেফাক/আরআই
