ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
বিদ্যুত্স্পৃষ্টে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওগ্রাফারের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সাইদ মজুমদার (৩৩)।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিহাব উদ্দিন জানান, কার্ডিওগ্রাফার আবু সাইদ মজুমদার গ্রামের বাড়িতে পাম্পের মাধ্যমে পুকুর থেকে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্টে আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
