নিকলীতে ২০ জনকে জরিমানা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০৭

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীতে শুক্রবার দুপুরে সরকারি নির্দেশ অমান্য করে অযথা রাস্তায় বের হওয়ায় ২০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত উপজেলার বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

তিনি জানান, করোনা পরিস্থিতি প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা রক্ষায় জনগণকে অযথা রাস্তায় চলাচলে নিষেধ আরোপ করেন। মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ঐদিন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।