নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০৭

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম উকিল সরকার (৬৫)। তিনি উপজেলার দক্ষিণ সিংহগ্রামের মৃত অতুল সরকারের ছেলে।

নাসিরনগর থানার ওসি মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।