ছাগলনাইয়ায় ঢাকা থেকে ফেরা যুবক করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০৭

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

ছাগলনাইয়ায় ঢাকা থেকে ফেরা যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফেনী জেলায় এটিই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিহাব উদ্দিন।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের জানান, ফেনী জেলায় প্রথমবারের মতো এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো। রাতেই ঐ যুবকের বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ফেনী ট্রমা সেন্টারে রেখে তাকে চিকিত্সাসেবা দেওয়া হবে।