ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
করোনা ভাইরাসের কারণে দেশের বেশির ভাগ পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যাদের বেশির ভাগই নিম্নবিত্ত তথা শ্রমিক শ্রেণির মানুষ। কিন্তু সরকারি অফিসে চাকরি করেও মানবেতর জীবনযাপন করছেন ডিমলার সাব রেজিস্ট্রি অফিসের এক্সট্রা মোহরার বা নকল নবিসদের পরিবার। করোনা ভাইরাসের কারণে সাব রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন কাজের বিনিময়ে পারিশ্রমিক পাওয়া ডিমলার ৫২ জন নকল নবিস।
ডিমলা এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান সিরাজ বলেন, এমনিতেই আমাদের বেশির ভাগ নকলনবিশের ৮-৯ মাসের বেতন বকেয়া রয়েছে। তার ওপর গত মাস থেকে সাব রেজিস্ট্রি অফিস করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকায় বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা ছাড়া সরকারি দপ্তরে নিয়োজিত সকলেই সরকারের কাছ থেকে বেতন-ভাতা পাচ্ছেন।
