আপনার রাশিফল

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:১০

মুহম্মদ আনিসুল হক

১৮ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৯। শুভ বার:  মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শরীর ভালো যাবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কারো সঙ্গে বিবাদে জড়ানো ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। মন ভালো থাকতে পারে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো না লাগলে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।