ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
সিরাজদিখানে আওয়ামী লীগের ত্রাণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজদিখানে মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, সিরাজদিখান থানার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, মালখানগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান প্রমুখ।
সোনারগাঁওয়ে ওয়াইড অ্যাঙ্গেল
সোনারগাঁওয়ে অলাভজনক সেবামূলক সংগঠন ওয়াইড অ্যাঙ্গেল বৃহস্পতিবার দুপুরে বাড়ি মজলিশ গ্রামে হতদরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে। সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর জানান, অন্যদের উত্সাহিত করার জন্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।
রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীকের নির্দেশে বৃহস্পতিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভোলানাথপুর, ইউসুফগঞ্জ, ছনি, বাগেরআগা, হাড়ারবাড়ি, পশি, আলমপুর, বৌড়ার কাদিরেরটেকসহ আশপাশের এলাকার দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও নর্থসাউথ হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক দীন মোহাম্মদ দীলু তার ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক প্রমুখ।
