রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা মিরপুর। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর গতকাল শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ১ হাজার ৮৩৮-এ দাঁত্ড়িয়েছে। আক্রান্তদের ৪৬ শতাংশই রাজধানী ঢাকার বাসিন্দা। এরপর ২০ শতাংশ নারায়ণগঞ্জের। এছাড়া ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে। আর রাজধানীর মধ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা মিরপুরে সবচেয়ে বেশি-১১ শতাংশ। করোনা ভাইরাস প্রথমে টোলারবাগে শনাক্ত হলেও এখন তা মিরপুরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরপর মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ীতে ৪ শতাংশ করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ধানমন্ডিতে ৩ শতাংশ রোগী পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
