সৌদি আরবের এক রাজকুমারীকে কোনো অভিযোগ গঠন ছাড়াই এক বছরের বেশি সময় ধরে বন্দি রাখা হয়েছে। রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ নিজের স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির দাবি জানিয়েছেন। সৌদি রাজ পরিবারের সদস্যদের এভাবে প্রকাশ্যে মুক্তি চাওয়ার ঘটনা বিরল। ৫৬ বছর বয়সী রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ ব্যবসায়ী এবং স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তার বাবা ছিলেন সৌদি রাজবংশের দ্বিতীয় বাদশাহ। তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জানিয়েছেন, গত বছরের মার্চে সুইজারল্যান্ডে চিকিত্সার জন্য রওনা দেওয়ার আগে তাকে আটক করা হয়। -আল জাজিরা
